Header Ads

মুসলিম ফারায়েজ নীতি

 



মুসলিম ফারায়েজ নীতি:


১. স্ত্রীর সম্পত্তি বন্টন:

   - যদি স্ত্রীর কোনো সন্তান না থাকে তাহলে ১/৪ অংশ পাইবে।

   - যদি স্ত্রীর একজন বা একাধিক সন্তান থাকে তাহলে ১/৮ অংশ পাইবে।


২. স্বামীর সম্পত্তি বন্টন:

   - যদি স্ত্রীর মৃত্যুর পর কোনো সন্তান না থাকে তাহলে ১/২ অংশ পাইবে।

   - যদি স্ত্রীর মৃত্যুর পর একজন বা একাধিক সন্তান থাকে তাহলে ১/৪ অংশ পাইবে।


৩. কন্যার সম্পত্তি বন্টন:

   - যদি একজন কন্যা থাকে তাহলে ১/২ অংশ পাইবে।

   - যদি একাধিক কন্যা থাকে তাহলে ২/৩ অংশ পাইবে।

   - যদি পুত্র ও কন্যা একসাথে থাকে তাহলে ২:১ অনুপাতে পাইবে।


৪. পিতার সম্পত্তি বন্টন:

   - যদি মৃত্যু ব্যক্তির পুত্র বা পৌত্র বর্তমানে থাকে তাহলে ১/৬ অংশ পাইবে।

   - যদি পুরুষ শ্রেণী না থাকে এবং কন্যা বা পৌত্রী বর্তমানে থাকে তাহলে (১/৬+অবশিষ্ট) অংশ পাইবে।

   - যদি পুরুষ বা মহিলা শ্রেণী বর্তমানে না থাকে তাহলে অবশিষ্ট সকল অংশ পাইবে।


৫. মায়ের সম্পত্তি বন্টন:

   - যদি মৃত্যু ব্যক্তির সন্তান বা একাধিক ভাইবোন থাকে তাহলে ১/৬ অংশ পাইবে।

   - যদি মৃত্যু ব্যক্তির কোনো সন্তান না থাকে বা ভাইবোন ২ জনের কম থাকে তাহলে ১/৩ অংশ পাইবে।

   - যদি স্বামী বা স্ত্রীর সাথে পিতা মাতা উভয়ে থাকে তাহলে, মৃত্যু ব্যক্তির সম্পত্তি থেকে স্বামী বা স্ত্রীর অংশ 

     দেয়ার পর বাকি সম্পত্তির ১/৩ অংশ পাইবে।


৬. বৈপিত্রীয় ভাইবোনের সম্পত্তি বন্টন:

   - যদি একজন বৈপিত্রীয় ভাইবোন থাকে তাহলে ১/৬ অংশ পাইবে।

   - যদি একাধিক বৈপিত্রীয় ভাইবোন থাকে তাহলে ১/৩ অংশ পাইবে।

   - যদি মৃত্যু ব্যক্তির পুত্র বা পৌত্র, পিতা বা দাদা থাকে তাহলে বঞ্ছিত হইবে।


৭. পৌত্রীগনের সম্পত্তি বন্টন:

   - যদি একজন পৌত্রী থাকে তাহলে ১/২ অংশ পাইবে।

   - যদি একাধিক পৌত্রী থাকে তাহলে ২/৩ অংশ পাইবে।

   - যদি মৃত্যু ব্যক্তির একজন কন্যা মাত্র থাকে তাহলে পৌত্রীগন ১/৬ অংশ পাইবে।

   - যদি মৃত্যু ব্যক্তির একাধিক কন্যা থাকে তাহলে পৌত্রীগন বঞ্ছিত হইবে।

   - যদি মৃত্যু ব্যক্তির পুত্র থাকে তাহলে পৌত্রীগন বঞ্ছিত হইবে।


৮. সহোদরা বোনদের সম্পত্তি বন্টন:

   - যদি একজন সহোদরা বোন থাকে তাহলে ১/২ অংশ পাইবে।

   - যদি একাধিক সহোদরা বোন থাকে তাহলে ২/৩ অংশ পাইবে।

   - যদি মৃত্যু ব্যক্তির একজন কন্যা বা পৌত্রী থাকে তাহলে সহোদরা বোনগণ ১/৬ অংশ পাইবে।

   - যদি একাধিক কন্যা বা পৌত্রী থাকে এবং অন্য কোন ওয়ারিশ না থাকে তাহলে অংশীদার হইবে।

   - যদি মৃত্যু ব্যক্তির পুরুষ শ্রেণীর ওয়ারিশ থাকে তাহলে সহোদরা বোনগণ বঞ্ছিত হইবে।


৯. বৈমাত্রিয় বোনদের সম্পত্তি বন্টন:

   - যদি মৃত্যু ব্যক্তির সহোদরা বোন না থাকে ও একজন মাত্র বৈমাত্রিয় বোন থাকে তাহলে ১/২ অংশ পাইবে।

   - যদি একাধিক বৈমাত্রিয় বোন থাকে তাহলে ২/৩ অংশ পাইবে।

   - যদি মৃত্যু ব্যক্তির একজন মাত্র সহোদরা বোন থাকে তাহলে বৈমাত্রিয় বোন ১/৬ অংশ পাইবে।

   - যদি মৃত্যু ব্যক্তির একাধিক সহোদরা বোন থাকে তাহলে বৈমাত্রিয় বোনগণ বঞ্ছিত হইবে।

   - যদি মৃত্যু ব্যক্তির একাধিক সহোদরা বোন থাকে এবং বৈমাত্রিয় বোনের সাথে বৈমাত্রিয় ভাই 

      থাকে তাহলে একএ অংশীদার হইবে।

   - যদি মৃত্যু ব্যক্তির কন্যা বা পৌত্রী থাকে এবং অন্য কোন ওয়ারিশ না থাকে তাহলে বৈমাত্রিয় 

      বোনগণ অবশিষ্ট অংশ পাইবে।

   - যদি মৃত্যু ব্যক্তির পুরুষ ওয়ারিশ থাকে তাহলে বৈমাত্রিয় বোনগণ বঞ্ছিত হইবে।


১০. দাদী নানীর সম্পত্তি বন্টন:

   - পিতৃ বা মাতৃ সম্পর্কের এক বা একাধিক যতই হোক তাহলেও ১/৬ অংশ পাইবে।

   - মৃত্যু ব্যক্তির মাতা জীবিত থাকলে বঞ্ছিত হইবে। তবে পিতা জীবিত থাকলে দাদী বঞ্ছিত হইবে।

Next

No comments

Powered by Blogger.